শিরোনাম
রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

যেখানেই আমাদের বাধা দেয়া হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে: জিএম কাদের

ডেস্ক নিউজ / ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫

আওয়ামীলীগ এবং জাতীয় পার্টিকে বাদ দিলে, অর্ধেক লোক নিয়ে নির্বাচন হবে। সেই নির্বাচন কোন সময় অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন বলা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ।

শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় রংপুর জিলা পরিষদ কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আজমল হোসেন লেবু, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, হাসানুজ্জামান নাজিমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

জিএম কাদের বলেন, আমাদের পরিস্কার কথা। প্রতিটি রাজনৈতিক দল। তাদেরকে সঠিকভাবে নির্বাচন করার সুযোগ দিতে হবে।

উত্তরপাড়া রাজনীতিতে হস্তক্ষেপ করছে এখন পর্যন্ত এ ধরণের কোন তথ্য আমাদের জানা নেই। এখন পর্যন্ত আমাদের বিপদ আপদ যারই হয়েছে নাগরিকদের। পুলিশ অকার্যকর হওয়ায় সেনাবাহিনী যেখানে গেছে সেখানেও আমরা কিছুটা হলেও নিরাপত্তা পেয়েছি। এখন পর্যন্ত মানুষের ভরসা হলো বিপদ হলে যদি কেউ না দেখে সেনাবাহিনী হয়তো দেখতে পারে। কাজেই তাদেরকে ডিস্টার্ব করা, তাদের সম্পর্কে মন্তব্য করা কথা বলে জনস্বার্থে অনুকূলে নয়।

প্রতিযোগি কমিয়ে দেয়ার রাজনীতি কখনই সফল হবে না। এটা তারা চেস্টা করতে পারেন। শেখ হাসিনা চেষ্টা করেছেন পারেন নাই। আমার মনে হয় না তারা (অন্তবর্তী সরকার) পারবেন। তবে তারা চেষ্টা করে দেখতে পারেন।

জিএম কাদের বলেন, তোমরা জসম্মুখে থাকো। কারণ তোমাদের যেন মানুষ ভুলে যায়। এই ধরণের পরিস্থিতি সৃষ্টির জন্য তারা পাঁয়তারা করছে। এসব পাঁয়তারা আমরাও ওয়াকিফহাল আছি। এসব পাঁয়তারা মোকাবিলা আমরা জীবন দিয়ে হলেও করবো। যেখানেই আমাদের বাধা দেয়া হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। জীবন দিয়ে হলেও সেটা আমরা করবো।

গ্রেফতার প্রসঙ্গ উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘ ঢাকা থেকে আমাকে একজন বলেছে, ঢাকা গেলেই আমাদের গ্রেফতার করা হবে। আপনি রংপুরে থাকেন। সেখানে আপনাকে গ্রেফতার করতে পারবে না। আমি এরেষ্ট হওয়ার জন্য ভয় করিনা। রংপুরের লোক গড্ডালিকা প্রবাহে গা ভাসায় না। তারা সব সময় অসত্যের বিরুদ্ধে প্রতিবাদি। সারাদেশ একদিকে, রংপুরের লোক একদিকে গিয়ে এরশাদ সাহেবকে রক্ষা করেছে। আমাদের ইতিহাস নুরুল দিনের ইতিহাস। সেই ইতিহাস উল্লেখ করে জিএম কাদের বলেন, জাগো বাহে কোনঠে সবাই। আবারও আন্দোলন শুরু হবে রংপুর থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ