শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

মির্জা ফখরুলের নামে আপত্তিকর স্লোগান, পদ হারালেন বিএনপি নেতা

রিপোটারের নাম / ৩১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে আপত্তিকর স্লোগান দেয়ার অভিযোগে রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরীকে বহিষ্কার করেছে রাজবাড়ী জেলা বিএনপি। সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু ও সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ জারি করে।

চিঠিতে বলা হয়েছে, গত ১৬ নভেম্বর বিকেল সোয়া ৫টার দিকে রাজবাড়ী সদর থানার গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী–ফরিদপুর সড়কে বিএনপির কেন্দ্র ঘোষিত রাজবাড়ী–১ আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে পৌর বিএনপির কিছু নেতা-কর্মী মিছিল শুরু করে। ওই মিছিলে আকমল হোসেন চৌধুরী দলীয় শিষ্টাচার পরিপন্থী ও কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে নিন্দনীয় আচরণ প্রদর্শন করেন, যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিল।

এই স্লোগানের ভিডিও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা বিএনপির নজরে আসে। এরপর তাকে তাৎক্ষণিকভাবে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। তবে তার লিখিত জবাব জেলা বিএনপি সন্তোষজনক মনে করেনি।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, একজন দায়িত্বশীল নেতা হয়েও এমন অশালীন স্লোগান দিয়ে তিনি দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এ কারণে তাকে রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদসহ দলের সকল প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হল। বহিষ্কারাদেশ জারির তারিখ থেকেই এটি কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ