শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

মিঠাপুকুরে সেনাবাহিনীর অভিযানে মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেফতার

মোঃ সুলতান মারজান (হৃদয়), মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ৩৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

রংপুরের মিঠাপুকুরে সেনাবাহিনীর অভিযানে স্বামী-স্ত্রীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর বাইশা পাড়ায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাটুল মিয়া (৪৫) ও তার স্ত্রী শাহেনা আক্তার (৪০)।

অভিযানে গ্রেফতারকৃত দম্পতির বাড়ি থেকে ১৪২ লিটার দেশীয় চোলাই মদ, বোতলজাত ৯টি মদ, ৭৫০ গ্রাম মদ তৈরির পাউডার, মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম, ৩টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি মিঠাপুকুর থানা পুলিশের সদস্যরাও অংশ নেন।

সেনাবাহিনীর পীরগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর শেখ রাশশাদ রহমান সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃত বাটুল মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে পূর্বে মিঠাপুকুর থানায় চারটি মাদক মামলা রয়েছে। পরে আসামি ও জব্দকৃত মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ