শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

মিঠাপুকুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

মোঃ সুলতান মারজান (হৃদয়) মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

রংপুরের মিঠাপুকুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ, রবিবার (১০ আগস্ট) দুপুরে মিঠাপুকুর ওভারপাসের নিচে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতা, মানবাধিকার কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখসাদী সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুলের সঞ্চালনায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, রংপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ এনামুল হক, উপজেলা জামায়াতের আমির মোঃ আসাদুজ্জামান শিমুল, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোঃ গোলাম রাব্বানী, এবং মিঠাপুকুর প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, হাফিজুর রহমান, ও আমিরুল কবির সুজন।

বক্তারা সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক এবং সত্যের প্রতিচ্ছবি। তাদের ওপর হামলা মানে গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের ওপর সরাসরি আঘাত। বক্তারা অবিলম্বে সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রণয়ন এবং এর কার্যকর প্রয়োগের আহ্বান জানান। তারা আরও বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করার যেকোনো চেষ্টা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করে দেবে। তাই এ ধরনের হামলা ও নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ