শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

মিঠাপুকুরে প্রবাসীর পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

মোঃ সুলতান মারজান (হৃদয়), মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:- / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

রংপুরের মিঠাপুকুরে এক সৌদি প্রবাসী ছোট ভাইয়ের পৈতৃক সম্পত্তি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে তার বড় ভাইয়ের বিরুদ্ধে।

পৈতৃক সম্পত্তি ফিরে পেতে চাওয়ায় ছোট ভাইয়ের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করার অভিযোগও উঠেছে বড় ভাইয়ের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রবাসী ছোট ভাই মিঠাপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায়, মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের কয়েরমারী গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে লোকছার মিয়া প্রায় ২০ বছর ধরে সৌদি আরবে আছেন। প্রবাস জীবনে উপার্জিত টাকা তিনি তার বড় ভাই গোলজার এবং পরিবারের কাছে পাঠিয়েছেন। সম্প্রতি দেশে ফিরে লোকছার জানতে পারেন, তার পাঠানো সব টাকা গোলজার আত্মসাৎ করেছেন। একই সাথে বাবার মৃত্যুর পর লোকছারের প্রাপ্য ১ একর ৮ শতাংশ জমিও বড় ভাই নিজের দখলে রেখেছেন। নিজের প্রাপ্য জমি চাইতে গেলে গোলজার তাকে মারধর ও হুমকি-ধামকি দিতেন বলেও অভিযোগ করেছেন লোকছার।

গত ২৫শে জুলাই সকালে গোলজার তার ভাইয়ের জমিতে মাটি কাটতে গেলে লোকছার তাতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে গোলজার হোসেন তার ছোট ভাই লোকছারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এ সময় লোকছারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। এমনকি প্রবাসীর স্ত্রীকে মারধর এবং শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী প্রবাসী লোকছার মিয়া বলেন, ‘আমার বড় ভাই গোলজার মিয়া ও রাজিব মিয়া ঘরে ঢুকে আমার ঘরের ড্রয়ার থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়। ঘটনার সময় কয়েকজন প্রতিবেশী এগিয়ে এলে অভিযুক্তরা তাদেরও হুমকি দেয়। আমার পৈতৃক সম্পত্তি সে জোর করে দখলে নিয়েছে।’

অভিযুক্ত গোলজার হোসেন জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার একাধিকবার চেষ্টা করা হলেও লোকছার কারো কথা শোনেননি। তবে তিনি লোকছার প্রবাসে থাকার সময় তার ভাগের কিছু জমি বন্ধক রাখার কথা স্বীকার করেন।

এ বিষয়ে মিঠাপুকুর থানার ওসি (অপারেশন) হাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে বসার জন্য বিট কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। জনপ্রতিনিধি সহ স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেওয়ার কথা বলেছেন। তবে যদি সমাধান না হয়, তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ