শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

মিঠাপুকুরে পৃথক ঘটনায় একইদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মোঃ সুলতান মারজান (হৃদয়), মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

রংপুরের মিঠাপুকুরে একই দিনে পৃথক ঘটনায় দুই শিশুর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে মিঠাপুকুর উপজেলার জয়রামপুর আনোয়ার (ভাঁজের মোড়) কোয়ালিপাড়ায় মাহির বাবু (৫) এবং বিকাল সাড়ে তিনটার সময় মোস্তফা কোল্ডষ্টোরেজ এন্ড বীজ হিমাগার লিঃ,এর ভিতরে শাহরিয়ার নামে দেড় বছরের শিশুর মৃত্যু ঘটে।

স্থানীয়রা জানান, পায়রাবন্দ ইউনিয়নের কোয়ালিপাড়ায় মমিনুল ইসলামের পুত্র মাহির বাবু, বাড়ির পাশে খেলছিল। খেলতে খেলতে শিশুটি বাড়ি সংলগ্ন একটি পুকুরে পড়ে যায়। পরে আধাঘন্টা পর তার মরদেহ পুকুর থেকে উদ্ধার করেন স্থানীয়রা। মাহির বাবুর মৃত্যুর প্রায় ৬ ঘন্টা পর একই ইউনিয়নের বলদিপুকুর বাসস্ট্যান্ড সংলগ্ন মোস্তফা কোল্ডষ্টোরেজ এন্ড বীজ হিমাগার লিঃ,এর মেশিন অপারেটর পদে কর্মরত ওয়াহেদ মিয়ার নাতি শাহরিয়ার আলম, বগুড়া থেকে তার কর্মস্থলে ঘুরতে এসে বিকাল সাড়ে তিনটার সময়, হিমাগারের ভিতরে থাকা পুকুরে পড়ে যায়। পরে তাঁকে খোজাখুজির একপর্যায়ে সিসিটিভির ফুটেজ দেখে,হিমাগারে কর্মরত শ্রমিকরা উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শাহরিয়ারকে মৃত ঘোষণা করেন। শাহরিয়ারের বাবা মা দু’জনে সেনাবাহিনীতে কর্মরত বলে জানা গিয়েছে।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় শিশু দু’টির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ