শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

মিঠাপুকুরে চার দফা দাবিতে পল্লী বিদ্যুৎ কর্মীদের অবস্থান কর্মসূচি

মোঃ সুলতান মারজান (হৃদয়), মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ১৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

রংপুরের মিঠাপুকুরে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও এর অধীনস্থ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা কর্মক্ষেত্রে হয়রানি, দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে চার দফা দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এই কর্মসূচি পালন করেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও এর অধীনস্থ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা ।

এসময় আন্দোলনকারীরা তাদের দাবিগুলোর উপস্থাপন করে। দাবিগুলো হলো:- তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ ও বাস্তবায়ন, অন্যায়ভাবে বরখাস্ত বা বদলি হওয়া কর্মীদের পুনর্বহাল, লাইনক্রুদের জন্য নির্দিষ্ট কর্মঘণ্টা নির্ধারণ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।

আন্দোলনকারীরা জানান, বিদ্যুৎ সরবরাহ সচল রেখেই তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। দ্রুত দাবিগুলো মানা হলে গ্রামীণ জনগোষ্ঠী নিরবচ্ছিন্ন ও আধুনিক বিদ্যুৎ সেবা পাবে বলে তাদের আশা। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ