শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

মিঠাপুকুরে ঘাঘট নদী থেকে বালু উত্তোলন: হুমকির মুখে কৃষি জমি ও বসতবাড়ি

মোঃ সুলতান মারজান (হৃদয়) মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঘাঘট নদী থেকে অবাধে বালু উত্তোলনের ফলে হুমকিতে পড়েছে নদী সংলগ্ন কৃষি জমি ও বসতবাড়ি। ড্রেজার মেশিন ব্যবহার করে এই বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে বারবার জানানো হলেও রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

শনিবার (২ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ভাংনী ইউনিয়নের কোণাপাড়ায় সরেজমিনে দেখা যায়, ঘাঘট নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন চলছে। স্থানীয় বাসিন্দারা জানান, গত বৃহস্পতিবার থেকে রমজান আলী, সাইফুল ও ফুলু মিয়ার নেতৃত্বে এই বালু উত্তোলন শুরু হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, বালু উত্তোলনের আগে ইউনিয়ন বিট অফিসার এসআই সিরাজুল ইসলামকে পাঁচ হাজার টাকা দিয়ে “ম্যানেজ” করা হয়েছে। একইসঙ্গে মিঠাপুকুরের একজন রাজনৈতিক নেতার সুপারিশে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মৌখিক অনুমতিও নেওয়া হয়েছে। এ কারণেই প্রশাসনের কাছে বারবার অভিযোগ করেও কোনো লাভ হচ্ছে না।

এ বিষয়ে অভিযুক্ত মোঃ ফুলু মিয়া জানান, তাঁরা কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে বালু উত্তোলন করছেন না। তিনি বলেন, “আমরা শুধুমাত্র একজন প্রতিবন্ধীর বাড়ি তৈরি করার জন্য নিঃস্বার্থভাবে কাজ করছি। ইউএনও স্যারকে জানালে তিনি কাজ চালিয়ে যেতে বলেন, তবে শর্ত ছিল যেন কোনো অভিযোগ না আসে।” তিনি আরও দাবি করেন, কাজ শুরুর আগে চেয়ারম্যান, পুলিশ এবং ইউএনও সহ সবাইকে জানানো হয়েছে।

এ প্রসঙ্গে মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান বলেন, “আমি এ বিষয়ে একটি মেসেজ পেয়েছি। বর্তমানে আমি শঠিবাড়িতে একটি ফুটবল টুর্নামেন্টে আছি। সহকারী কমিশনার (ভূমি) ছুটি থেকে ফিরলেই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ