শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

মিঠাপুকুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারে ৭০টি গরু বিতরণ

মোঃ সুলতান মারজান (হৃদয়), মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমানোন্নয়নে ৭০টি পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগষ্ট) উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ অফিসার ডা. আলতাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুলতামিস বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. শাকিল আহমেদ, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম। মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল। এছাড়াও রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) মুলতামিস বিল্লাহ বলেন, “বর্তমান সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। গরু বিতরণ কর্মসূচি তাদের পরিবারকে স্বাবলম্বী করে তুলবে এবং দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

প্রাণিসম্পদ অফিসার ডা. আলতাব হোসেন বলেন, “গরু পালনের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলো দুধ ও মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে। পাশাপাশি অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হবে। আমাদের লক্ষ্য হলো তাদের টেকসই জীবিকায়ন নিশ্চিত করা।”

বিএনপি সভাপতি গোলাম রব্বানী এবং জামায়াত সেক্রেটারি শফিকুল ইসলাম বলেন, “রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সমাজের পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। এ ধরনের উদ্যোগে আমরা সবসময় সহযোগিতা করব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ