শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

মিঠাপুকুরে অনলাইন ক্যাসিনো ও ডলার প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

মোঃ সুলতান মারজান (হৃদয়), মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ৫৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

মিঠাপুকুরে অনলাইন ক্যাসিনো ও ডলার প্রতারণার সাথে জড়িত চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১ ঘটিকার সময় উপজেলার গোপালপুর ইউনিয়নের ধাপ (নয়াপাড়া) এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, শেরপুর জেলার এক ভুক্তভোগী রিপনের দায়ের করা মামলার ভিত্তিতে মিঠাপুকুর থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তদন্তে জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে অনলাইনে ক্যাসিনো পরিচালনা এবং ডলার কেনাবেচার নামে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে প্রতারণা করে আসছিল। তারা প্রথমে লোভনীয় প্রস্তাব দিয়ে ভুক্তভোগীদের বিভিন্ন স্থানে ডেকে নিত। এরপর কৌশলে অজ্ঞান করে সঙ্গে থাকা টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিত।

অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। স্থানীয়রা এ সফল অভিযানের জন্য মিঠাপুকুর থানা পুলিশের প্রশংসা করেছেন।

পুলিশ জানিয়েছে, চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ