শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

মারাকানায় চিলিকে বড় ব্যবধানে হারিয়ে উৎসব মাতলো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক / ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

নেইমার–ভিনিসিয়ুস–রদ্রিগোসহ ছিলেন না দলের একাধিক সেরা তারকা। সেরাদের ছাড়া কার্লো আনচেলত্তির ব্রাজিল কেমন খেলে সেদিকেই ছিল ভক্ত–সমর্থকদের চোখ। সমর্থকদের অবশ্য একেবারেই নিরাশ করেনি ব্রাজিল। চিলির বিপক্ষে ঘরের মাঠে ৩–০ গোলের দাপুটে এক জয়ই পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিলের জয়ে গোল করেছেন এস্তেভাও, লুকাস পাকেতা এবং ব্রুনো গিমারেস।

ঐতিহাসিক মারাকানায় ২০২২ বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ বাছাইয়ের ম্যাচ খেলেছিল ব্রাজিল। তারই পুনরাবৃত্তি হলো কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির চাওয়ায়। সাবেক এই রিয়াল মাদ্রিদ কোচের ইচ্ছামাফিক চিলির বিপক্ষে ম্যাচটি মারাকানায় রাখা হয়। যেখানে বড় জয়ে উৎসবে মাতলো ব্রাজিলিয়ানরা।

মারাকানায় আজ সকালের ম্যাচে বল দখল, আক্রমণ ও সুযোগ তৈরিসহ সব দিক থেকেই দাপট দেখিয়েছে ব্রাজিল। ৬৫ শতাংশ বলের দখল রাখা ব্রাজিল ২২টি শট নিয়ে ৮টিই রেখেছে লক্ষ্যে। অন্য দিকে ৩৫ শতাংশ বলের দখল রাখা চিলি ৩টি শট নিলেও কোনোটিই লক্ষ্যে ছিল না। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে ম্যাচটা কতটা একপাক্ষিক ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ