শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

মাদকের টাকার জন্য ৩ মাসের শিশুকন্যাকে বিক্রি করলেন বাবা

ডেস্ক রিপোর্ট / ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদকের অর্থ জোগাড় করতে তিন মাস বয়সী কন্যাশিশুকে বিক্রি করে দিয়েছেন মিরাজ হোসেন (২৮) নামের এক পাষণ্ড বাবা। মাত্র ৫০ হাজার টাকায় বিক্রি হয়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

এ ঘটনায় শনিবার রাতে মিরাজকে গ্রেপ্তার করে নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় আদালতে পাঠায় লোহাগাড়া থানা পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। উপজেলা সদরের জুনাবীরপাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন মিরাজ।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। শিশুটির মা বলেন, ‘বিয়ের অনেক দিন পর জানতে পারি, আমার স্বামী মাদকাসক্ত। আমি সন্তানসম্ভবা হওয়ার পর থেকেই সন্তানকে বিক্রি করে দেওয়ার হুমকি দিয়ে আসছিল সে। পরে সত্যি সত্যি বিক্রি করে দেয়।’

এর আগে শুক্রবার রাতে লোহাগাড়া উপজেলার আধুনগর মছদিয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। মাদকের টাকা জোগাড় করতে শিশুটিকে এক ব্যক্তির কাছে বিক্রি করেন মিরাজ। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। পরে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ