শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

ভোট গণনা কেন্দ্রের ভেতরে সাদিক, ঢুকতে দেয়া হয়নি আবিদকে

ডেস্ক রিপোর্ট / ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ৩৮তম নির্বাচনে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। তবে গণনার শুরুতেই বিতর্কের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ভোট গণনার সময় ছাত্রশিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম ও এজিএস প্রার্থী মহিউদ্দিনকে শামসুন্নাহার হলে দেখা গেছে।

অপরদিকে প্রায় একই সময় টিএসসি ভোট গণনা কেন্দ্রে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ভেতর ঢুকতে চাইলেও তাকে ঢুকতে দেওয়া হয়নি। পাশাপাশি ঢুকতে দেওয়া হয়নি ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লাকে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে গণনার সময় সেখানে কী করে শিবিরের প্রার্থী ঢুকলো তা জানতে চেয়েছেন ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী হামিম।

রিটার্নিং কর্মকর্তা জানিয়েছে, সিসি ক্যামেরা দেখে এ বিষয়ে জানানো হবে।

ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা জানান, প্রার্থীদের কাউকে এবং সাংবাদিকদের ভোট গণনায় ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমিসহ ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ গেট খোলার জন্যে তোড়জোড় করেও লাভ হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ