শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

ডেস্ক রিপোর্ট / ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫

মুক্তিযোদ্ধার তালিকায় রাজাকার ও ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত থাকায় ক্ষোভ প্রকাশ করে তালিকা কলঙ্কমুক্ত করার আহ্বান জানিয়েছেন দিনাজপুরের মুক্তিযোদ্ধারা।

শনিবার (২৪ মে) সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে মহান মুক্তিযুদ্ধে ৭ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী নুরুজ্জামান বীর উত্তম-এর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় এ দাবি জানান তারা।

হ্রদয় মুক্তিযোদ্ধা ৭১’ ব্যানারে আয়োজিত এই স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফিকুল হক ছুটু। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) সৈয়দ মুনিবুর রহমান, মেজর (অব.) আব্দুল কায়ুম, সাবেক কমান্ডার মকসেদ আলী মঙ্গলিয়াসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছর পার হলেও এখনো প্রকৃত মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি। রাজাকার ও ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা করতে হবে। মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া ভুয়া মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরি বাতিল করে প্রাপ্ত অর্থ আদায় করতে হবে।’

তারা আরও বলেন, ‘মিথ্যা তথ্য দিয়ে যারা মুক্তিযোদ্ধার সুবিধা নিয়েছেন, তাদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের তালিকা আলাদাভাবে প্রকাশ করতে হবে।’

সমাবেশে বক্তারা ৯ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।

স্মরণসভার আগে মুক্তিযোদ্ধারা জাতীয় পতাকা হাতে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ পরিবেশন করেন। অত্র জেলার ১৩ উপজেলার দুই শতাধিক মুক্তিযোদ্ধা এই সমাবেশে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ