শিরোনাম
জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত রংপুরে আন্তর্জাতিক নারী দিবসে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান বক্তাদের রংপুরে চাকরীর পরীক্ষায় জালিয়াতি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৫ জন গ্রেফতার নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসকের বিএমইউজে রংপুর বিভাগীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল আলোচনা সভা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

ভারত সামরিক পদক্ষেপ নিলে কঠোর জবাব দেবে পাকিস্তান : সেনাপ্রধান

ডেস্ক নিউজ : / ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫

ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে তার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সেনাদের মহড়া পরিদর্শনের সময় তিনি এই হুঁশিয়ারি দেন।

একটি ট্যাংকের ওপর দাঁড়িয়ে মুনির বলেন, ‘এ বিষয়ে কোনো অস্পষ্টতা নেই। ভারতের যেকোনো সামরিক দুঃসাহসের দৃঢ়, দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে। পাকিস্তান আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে জাতীয় স্বার্থ রক্ষায় আমাদের প্রস্তুতি এবং সংকল্প অত্যন্ত দৃঢ়।’

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাতে সংবাদমাধ্যম ‘দ্য ডন’ জানিয়েছে, পাকিস্তানি সেনাবাহিনীর মংলা স্ট্রাইক কর্পস পাঞ্জাবের ঝিলামে ‘হ্যামার স্ট্রাইক মহড়া’ চালিয়েছে। সেনাপ্রধান মুনির সেখানে গিয়েছিলেন। এ সময় তিনি পাকিস্তানের অখণ্ডতা রক্ষার দৃঢ় সংকল্প ব্যক্ত করার পাশাপাশি সেনাদের মনোবল ও প্রস্তুতির প্রশংসা করেন।

এদিকে, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, পাকিস্তান আগে থেকে যুদ্ধে জড়াবে না। তবে ভারত যদি যুদ্ধ শুরু করে, তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে। তিনি বলেন, ‘বিশ্ব নেতারা সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছেন। সরকার ও জাতির পক্ষ থেকে আমি স্পষ্ট করে বলতে চাই, পাকিস্তান প্রথমে কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধির ব্যবস্থা নেবে না, যুদ্ধ শুরু করবে না। তবে ভারতীয় পক্ষ থেকে যদি কোনো কিছু ঘটে, তবে আমরা সর্বশক্তি দিয়ে তার জবাব দেব।

গত ২২ এপ্রিল ভারত-শাসিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটে। নয়াদিল্লি অভিযোগ করেছে, এই হামলার সঙ্গে পরোক্ষভাবে পাকিস্তান জড়িত।

এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পাকিস্তান অভিযোগ করেছে, ভারত এই ঘটনা নিয়ে রাজনীতি করছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ‘পেহেলগামের ঘটনা নিয়ে ভারত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করেছে, যা এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ