শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে হামলা করছে পাহাড়ি সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ

ডেস্ক রিপোর্ট / ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে ধর্ষণের নাটক সাজিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে কাজ করছে পাহাড়ি সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

অথচ যে কিশোরীকে ধর্ষণ করা হয়েছে অভিযোগ তুলে জেলায় অবরোধ চলছে, এ রকম কোনো ধর্ষণের ঘটনাই ঘটেনি। মেডিকেল রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে। খাগড়াছড়ির সিভিল সার্জনের অফিস থেকে এই বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের সরাসরি স্বীকার না করলেও কার্যালয়ের একজন তদন্ত কর্মকর্তা নিশ্চিত করেন, ওই কিশোরীকে ধর্ষণের আলামত মেলেনি। ডা. মোহাম্মদ ছাবের বলেন, আমরা তিন সদ্যদের কমিটি ইতোমধ্যে রিপোর্ট তৈরি করে রেখেছি। এটি এসপিকে আজ জমা দেওয়া হবে। বিস্তারিত আপনারা সেখান থেকে জানতে পারবেন।

গত ২৪ সেপ্টেম্বর খাগড়াছড়িতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনা তুলে ছয়দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। পাহাড়িদের সঙ্গে যোগ দিয়ে আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনীর ওপর হামলা করছে ইউপিডিএফ। গত রোববার রাতেও রাঙামাটির গুইমারা এলাকায় ইউপিডিএফ গুলি ছুড়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় এ সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। এ গোষ্ঠী ভারতের ত্রিপুরায় অস্ত্র ও প্রশিক্ষণ গ্রহণ করে খাগড়াছড়িতে গিয়ে হামলা করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সেদিকে ইঙ্গিত করেই গতকাল বলেছেন, খাগড়াছড়ির ঘটনায় প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধন রয়েছে।

বাংলাদেশে অবৈধ অস্ত্রের বড় উৎস হিসেবে দীর্ঘদিন ধরেই ভারতীয় সীমান্তকে চিহ্নিত করে আসছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যমতে, ভারতের মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম ও পশ্চিমবঙ্গ সীমান্ত এলাকা দিয়ে প্রায় নিয়মিতভাবে ছোটবড় অস্ত্রের চালান ঢুকছে। এসব অস্ত্রের বড় অংশ চলে যাচ্ছে পাহাড়ি এ সন্ত্রাসী গোষ্ঠীর কাছে। এ গোষ্ঠী ভারতের ইন্ধনে বাংলাদেশকে অস্থিতিশীল করছে।

ইউপিডিএফের বর্তমান নেতৃত্বে রয়েছেন, সভাপতি প্রসিত বিকাশ খীসা, সহসভাপতি উজ্জ্বল স্মৃতি চাকমা, নতুন কুমার চাকমা, সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা ও সাংগঠনিক সম্পাদক সচিব চাকমা। ইউপিডিএফের আবার তিনটি শাখা পাহাড়ি ছাত্র পরিষদ, হিল ওমেনস ফেডারেশন ও ডিমোক্রেটিক ইয়ুথ ফোরাম। এগুলোর নেতৃত্বে আছেন ইউপিডিএফের এক হাজার ২০০ সদস্য। এর মধ্যে সশস্ত্র সদস্যের সংখ্যা ৩৭০ থেকে ৪২০ জন।

নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা জানান, খাগড়াছড়িতে তাদের ১৫টি গ্রুপ রয়েছে। যারা অস্থায়ীভাবে খাগড়াছড়ির বিভিন্ন পাহাড়ে থাকছেন। তবে তাদের স্থায়ী ক্যাম্প রয়েছে ভারতের মিজোরামে। মিজোরামে ছয়টি ক্যাম্পের খবর পেয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ ক্যাম্পগুলো থেকেই বাংলাদেশে এসে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ইউপিডিএফ।

প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ দিচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’

গত এক বছরে অভিযানে ইউপিডিএফের অর্ধশতাধিক সশস্ত্র সদস্যকে গ্রেপ্তার করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, ভারতের মিজোরামে ছয়টি ক্যাম্পে অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছেন তারা। বাংলাদেশ থেকে তরুণ পাহাড়িদের দলে ভিড়িয়ে মিজোরামে প্রশিক্ষণ দেওয়া হয়। তারপর বাংলাদেশে পাঠানো হয় হামলার জন্য। এদের থেকে বিভিন্ন সময় উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে বেশির ভাগই রাশিয়ান তৈরি। অস্ত্রের মধ্যে রয়েছে এসএমজি, একে ৪৭, এলএমজি। এসব অস্ত্র সেকেন্ড হ্যান্ডের। সম্প্রতি আটক হওয়া চারজন ইউপিডিএফ সদস্যে এ কথা স্বীকার করেন। তারা জানিয়েছেন তাদের প্রশিক্ষণে হিন্দি ভাষাভাষী লোকজন আসতেন। তাদের নির্দেশনা দিতে খাগড়াছড়িতে অভিযানে যান।

কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া রুট : গোয়েন্দা তথ্য অনুযায়ী, সীমান্তের ছোট বাজার যেমন আশুগঞ্জ ও কসবা হয়ে ঢুকছে দেশি মোড়কের বন্দুক ও পিস্তল। স্থানীয় সিন্ডিকেটগুলো এখানকার ব্যবসায়ীদের আড়ালে ঘনিষ্ঠ যোগাযোগ রাখে ভারতীয় কারিগর ও সরবরাহকারীদের সঙ্গে। কাগজকলমে ‘স্থানীয় কোনো ঘটনা’ দেখালেই এ রুট কৌশলগতভাবে কাজে নামায়। চালান ছোট করে, বাজার বিস্তারে ছড়িয়ে দিয়ে নজর এড়ায়।

ফেনী-চট্টগ্রাম রুট : এখানে কেবল দেশি নয়, আধুনিক ও উচ্চ ক্ষমতাসম্পন্ন অস্ত্র প্রবাহের ইঙ্গিত মেলে। গোয়েন্দা সূত্র বলে ত্রিপুরার পথ পেরিয়ে এলে একে ৪৭, এম ১৬ ধরনের রাইফেলও পাওয়া গেছে। এ রুটের পেছনে পেশাদার চেইন কাজ করে ট্রান্সপোর্টার, ব্রোকার এবং সীমান্তপাড়ের হাত ও লোকজন জড়িত।

বান্দরবান-কক্সবাজার রুট : পাহাড়ি অঞ্চলের জন্য নির্মিত সরবরাহের প্রধান নালি ভারত থেকে মিজোরাম হয়ে মিয়ানমারের পাহাড় ঘুরে এসব অস্ত্র পৌঁছে। এখানে আসা চালানগুলো প্রায়ই পাহাড়ি গোষ্ঠীর চাহিদাভিত্তিক; প্রশিক্ষণ সরঞ্জাম ও লাইট ওয়েট রাইফেলগুলো পাহাড়ে পৌঁছে। এলাকাভিত্তিক লোকাল নেটওয়ার্ক ও দূরবর্তী কনভয় ব্যবস্থার কারণে এ রুটটি নজর এড়াতে সবচেয়ে কার্যকর। প্রত্যেক রুটের পেছনে শক্তহাতে কাজ করছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। তারা কেবল চালান পার করাচ্ছে না। স্থানীয় প্রশাসন ও বাজার ব্যবস্থাকে কীভাবে ব্যবহার করতে হয়, সে কৌশলও জানে।

বান্দরবান-কক্সবাজার রুট : পাহাড়ি অঞ্চলের জন্য নির্মিত সরবরাহের প্রধান নালি ভারত থেকে মিজোরাম হয়ে মিয়ানমারের পাহাড় ঘুরে এসব অস্ত্র পৌঁছে। এখানে আসা চালানগুলো প্রায়ই পাহাড়ি গোষ্ঠীর চাহিদাভিত্তিক; প্রশিক্ষণ সরঞ্জাম ও লাইট ওয়েট রাইফেলগুলো পাহাড়ে পৌঁছে। এলাকাভিত্তিক লোকাল নেটওয়ার্ক ও দূরবর্তী কনভয় ব্যবস্থার কারণে এ রুটটি নজর এড়াতে সবচেয়ে কার্যকর। প্রত্যেক রুটের পেছনে শক্তহাতে কাজ করছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। তারা কেবল চালান পার করাচ্ছে না। স্থানীয় প্রশাসন ও বাজার ব্যবস্থাকে কীভাবে ব্যবহার করতে হয়, সে কৌশলও জানে।

এ নিয়ে গোয়েন্দা প্রতিবেদন বলছে, ২০২৪ সালের মাঝামাঝি থেকে ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া অবৈধ অস্ত্রের ৬৩ শতাংশ ভারত থেকে আসা। সীমান্ত দিয়ে ঢোকার পর অস্ত্র প্রথমে লুকানো হয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীর গ্রামীণ এলাকায়। এরপর স্থানীয় দালালরা ট্রাক বা মাইক্রোবাসের ভেতরে মালামালের নিচে রেখে পাঠায় পার্বত্য অঞ্চলে। অনেক সময় সরাসরি মিজোরাম থেকে ইউপিডিএফ সদস্যরা নিয়ে আসেন সীমান্তে। ২০০৯ থেকে আগস্ট ২০২৫ পর্যন্ত ইউপিডিএফের ৬১৭ সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পার্বত্য চট্টগ্রাম নিয়ে কাজ করা মেজর পর্যায়ে একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, দেশকে অস্থিতিশীল করতে ইউপিডিএফ দিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে ভারত। অস্ত্র সরবরাহ, প্রশিক্ষণ সবই তারা দিচ্ছে। আমাদের হাতে এরকম পর্যাপ্ত প্রমাণ রয়েছে। নিরাপত্তার স্বার্থে সেগুলো প্রকাশ করছি না। তবে নজরদারি রয়েছে। বড় কিছু করতে পারবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ