শিরোনাম
জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত রংপুরে আন্তর্জাতিক নারী দিবসে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান বক্তাদের রংপুরে চাকরীর পরীক্ষায় জালিয়াতি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৫ জন গ্রেফতার নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসকের বিএমইউজে রংপুর বিভাগীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল আলোচনা সভা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

ব্যাচেলর পয়েন্টে: আসছে নতুন পর্ব, অবশেষে ফিরছে নেহাল!

বিনোদন ডেস্ক / ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চলে এসেছে নতুন পর্বের মুক্তির দিন। আগামীকাল ৯ই অক্টোবর ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন পর্ব ৩৩-৪০ আসছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। এবারের পর্বগুলোর মূল আকর্ষণ ‘নেহাল’ চরিত্রের প্রত্যাবর্তন এবং ‘শিমুল’কে ঘিরে ঘনীভূত রহস্য। যা এরইমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ব্যাচেলর পয়েন্ট’-এর এবারের গল্প আবর্তিত হচ্ছে দুটি বড় প্রশ্নকে কেন্দ্র করে। কেন ফিরে এলো নেহাল? তার এই আকস্মিক প্রত্যাবর্তন কি ব্যাচেলরদের জীবনে নতুন কোনো ঝড় নিয়ে আসবে? কাবিলা, পাশা, হাবু ভাইদের সাথে তার সম্পর্কের পুরনো সমীকরণ কি এবার বদলে যাবে? এসব প্রশ্নের উত্তর জানতে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

অন্যদিকে, নেহালের প্রত্যাবর্তন আনন্দের হলেও দর্শকদের মনে একটাই প্রশ্ন— শিমুল কোথায়? কবে ফিরবে সে?

পরিচালক কাজল আরেফিন অমি বলেন, ‘নেহালের ফিরে আসার কারণ এবং শিমুলের অনুপস্থিতি, দুটিই গল্পের গুরুত্বপূর্ণ অংশ। দর্শকদের সব প্রশ্নের উত্তর নতুন পর্বগুলোতে পাওয়া যাবে।’

বঙ্গ-এর পক্ষ থেকে জানানো হয়, “দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই আমরা ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন পর্বগুলো নিয়ে আসছি। আশা করি, এবারের গল্প দর্শকদের প্রত্যাশা পূরণ করবে।”

ধারাবাহিকটিতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শিমুল শর্মা, পাভেলসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ