শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আহত আবু রায়হানকে আর্থিক সহায়তা প্রদান

খুশবু হাসান রনি / ৩৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আবু রায়হানকে আর্থিক সহায়তা প্রদান ও শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন কারমাইকেল কলেজ ইতিহাস বিভাগ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) তার হাতে নগদ অর্থ প্রদান করেন কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: হাবিবুর রহমান।

আবু রায়হান কারমাইকেল কলেজের ইতিহাস চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফর পাড়া গ্রামে। সে ওই এলাকার  রতন মিয়ার ছেলে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটের সামনে দুর্বৃত্তদের ছোড়া ইট পাটকেলের আঘাতে মাথায় জখম হয়। এরপরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সৈরাচারী সরকারের মামলার ভয়ে বাড়িতে পালিয়ে যান। পরে সেখানেই তার চিকিৎসা চলে।
আবু রায়হান জানান ,  আমার অসুস্থতার খবর পেয়ে সবসময়  আমার ডিপার্টমেন্টের সকল শিক্ষক খোঁজ খবর নিয়েছেন। এজন্য আমার শিক্ষকদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমি আশা করি এভাবেই সব শিক্ষকরা আমাদের বিপদ – আপদে সবসময় পাশে থাকবেন।

এসময় ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: হাবিবুর রহমান বলেন, আবু রায়হান আহত হলে ঘটনাটি জানার পর আমি ও আমার বিভাগের সকল শিক্ষক সব সময় তার খোঁজ-খবর নিয়েছি। তার চিকিৎসা জন্য আমাদের সাধ্যমত আমরা তাকে আর্থিক সহযোগিতা প্রদান করেছি।
আমি চাই, এ ধরনের কলঙ্কময় ইতিহাস আর বাংলাদেশের বুকে না আসুক। শিক্ষার্থীরা সব সময় নিরাপদে থাকবে এটাই প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ