শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

বেরোবি শিক্ষকের জামিন শুনানি পেছাল

ডেস্ক রিপোর্ট / ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫

রংপুরে জুলাই আন্দোলনে হত্যা মামলায় গ্রেপ্তার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হকের জামিন আবেদন করেছেন তার আইনজীবীরা। জামিন শুনানির জন্য মঙ্গলবার (২৪ জুন) দিন ধার্য করেছেন বিচারক।

রোববার (২২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ (হাজীরহাট আমলি আদালত)-এর বিচারক মো. সোয়েবুর রহমানের আদালতে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে তাদের বক্তব্য শুনে মঙ্গলবার জামিন শুনানির জন্য দিন ধার্য করেন বিচারক।

এ সময় আদালত চত্বরে জড়ো হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন। তারা মাহমুদুল হককে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান এবং এই মামলাকে ষড়যন্ত্রমূলক আখ্যা দেন।

মাহমুদুল হকের আইনজীবী অ্যাডভোকেট শামীম আল মামুন বলেন, আমরা আদালতে মাহমুদুল হকের জামিনের আবেদন করেছি। আদালত আমাদের বক্তব্য শুনেছেন এবং পরবর্তী শুনানির জন্য ২৪ জুন দিন ধার্য করেছেন। আমরা আশাবাদী ন্যায়বিচার পাব।

তিনি বলেন, যে মামলায় তাকে আসামি করা হয়েছে মামলার বাদী এ বিষয়ে জানেন না। আবু সাঈদ হত্যাকাণ্ডের পর যে শিক্ষক প্রতিবাদ জানিয়েছেন তার বিরুদ্ধে মামলা এবং গ্রেপ্তার করা জুলাই চেতনার পরিপন্থি।

আদালত চত্বরে মাহমুদুল হকের স্ত্রী মাসুবা হাসান মুন বলেন, আমি আশা করেছিলাম, আজ তাকে সম্মানের সঙ্গে বাড়ি ফিরিয়ে নিতে পারব; কিন্তু আদালতের এই সিদ্ধান্ত আমাদের ভীষণ হতাশ করেছে। কোনো যুক্তি বা কথা শোনার আগেই জামিন শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। এখন বিচার না পেলে আমরা কোথায় যাব, কার কাছে ন্যায় চাইব?

এর আগে গত বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে ছমেস উদ্দিন হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হককে গ্রেপ্তার করে পুলিশ। তার গ্রেপ্তারের পর শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে প্রতিবাদ জানান। তারা অবিলম্বে মাহমুদুল হকের নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং ঘটনাটিকে স্বাধীন চিন্তার ওপর আঘাত হিসেবে আখ্যা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ