শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

বেরোবি’র একাডেমিক ভবন-১ এর সম্প্রসারণ কাজের উদ্বোধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: / ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে একাডেমিক ভবন-১ এর পঞ্চম তলার ছাদ ঢালাইয়ের মাধ্যমে সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (০৩ জুন, ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী ভবন-১ (কবি হেয়াত মামুদ ভবন) এর পঞ্চম তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন। আনুষ্ঠানিক এই কাজের উদ্বোধনের মাধ্যমে একাডেমিক ভবনটিকে বর্তমান চতুর্থ তলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত সম্প্রসারণ করা হবে।

এ সময় উপাচার্য জানান, শ্রেণীকক্ষ সংকট দূর করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ভবনটির সম্প্রসারণ কার্যক্রম শুরু করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সমাপ্ত করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বেরোবি উপাচার্য জানান, একাডেমিক ভবন-১ এর মতোই একাডেমিক ভবন-২ ছয় তলা পর্যন্ত সম্প্রসারণ করা হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম একটা সন্তোষজনক পর্যায়ে আনার জন্য বর্তমান প্রশাসন বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।

ছাদ ঢালাই কাজের উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, প্রকৌশল দপ্তরের প্রকৌশলীবৃন্দ, ঠিকাদারী প্রতিষ্ঠান পারভেজ কনস্ট্রাকশনের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ