শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

বুলু ও দুদুকে বিএনপির সতর্কীকরণ নোটিশ

ডেস্ক রিপোর্ট / ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু এবং শামসুজ্জামান দুদুকে অসংলগ্ন ও বিতর্কিত বক্তব্যের জন্য সতর্কীকরণ নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। বৃহস্পতিবার (৫ জুন) রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এই দুই নেতার কাছে আনুষ্ঠানিকভাবে নোটিশ পাঠানো হয়।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা রুহুল কবির রিজভী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, শীর্ষ নেতাদের সিদ্ধান্ত অনুযায়ীই এই নোটিশ প্রদান করা হয়েছে।

সম্প্রতি দেয়া দুই নেতার কিছু বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। গত ২০ মে জাতীয় প্রেসক্লাবে ‘প্রতিহিংসার রাজনীতি, গণতন্ত্র ও সুশাসন: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর একটি মন্তব্যের তীব্র প্রতিক্রিয়ায় বক্তব্য দেন শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, বিএনপি নেতারা যদি একত্রে প্রস্রাব করেন, তাহলে এই প্রস্রাবের তোড়ে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। এমন কোনো কথা বলবা না, যে কথার দায়িত্ব নিতে পারবা না। বিএনপির সম্পর্কে যে অভিযোগ করছ, সেই অভিযোগের জবাবে বিএনপি যদি শুধু থুথু ফেলে, সেই থুথুর মধ্যে তোমাকে খুঁজে পাওয়া যাবে না।

অন্যদিকে সম্প্রতি বরকতউল্লা বুলুর একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাকে একটি অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ধর্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তুলতে শোনা যায়। বিষয়টি নিয়েও নানামুখী প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের ভাবমূর্তি রক্ষায় দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করা হয় প্রতিটি নেতার কাছ থেকে। ভবিষ্যতে এমন বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে দুই নেতাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ