শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

‘বিয়ের দিন ঠিক করতে গিয়ে’ চোর সন্দেহে পিটুনি, রংপুরের তারাগঞ্জে জামাই-শ্বশুরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ২৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

রংপুরের তারাগঞ্জে ভ্যান চোর সন্দেহে গণপিটুনিতে জামাই ও চাচাশ্বশুরের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল শনিবার (৯ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামের রূপলাল দাস (৪০) ও মিঠাপুকুরের বালুয়া ভাটা গ্রামের প্রদীপ দাস (৩৫)। সম্পর্কে তারা ভাস্তি জামাই-শ্বশুর।

পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রূপলাল দাসের মেয়ের সঙ্গে মিঠাপুকুরের শ্যামপুর এলাকার লালচাঁদ দাসের ছেলে ডিপজল দাসের বিয়ের কথাবার্তা চলছিল। আজ রবিবার (১০ আগস্ট) বিয়ের দিন-তারিখ ঠিক করার কথা ছিল। এ জন্য গতকাল শনিবার বিকেলে প্রদীপ দাস নিজের ভ্যান নিয়ে রূপলাল দাসের বাড়ির উদ্দেশে রওনা হন। তবে রাস্তা না চেনায় তিনি সয়ার ইউনিয়নের কাজীরহাট এলাকায় এসে রূপলালকে ফোন করেন।

পরে রূপলাল সেখানে গিয়ে তাকে নিয়ে রিকশায় করে ঘনিরামপুরের পথে রওনা হন।

সূত্র জানায়, রাত ১০টার দিকে তারাগঞ্জ-কাজীরহাট সড়কের বটতলা এলাকায় পৌঁছলে স্থানীয় কয়েকজন তাদের ভ্যানচোর সন্দেহে আটক করেন। এ সময় প্রদীপ দাসের ভ্যানে থাকা একটি বস্তা থেকে চারটি ছোট প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়। এর একটির ঢাকনা খুলে ঘ্রাণ শুঁকতে গিয়ে অচেতন হয়ে পড়েন পাশারিপাড়া গ্রামের ভ্যানচালক আলমগীর হোসেন ও বুড়িরহাটের মেহেদী হাসান।

এতে সন্দেহ বাড়লে তাদের মারধর করা হয়। একপর্যায়ে বটতলা থেকে টেনেহিঁচড়ে বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে গিয়ে আবারও পেটানো হয়।

পরে রাত ১১টার দিকে পুলিশ অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রূপলাল দাসকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত প্রদীপ দাসকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ভোররাতে তার মৃত্যু হয়।

নিহত রূপলাল দাসের ভাই খোকন দাস জানান, তারা নির্দোষ ছিলেন। বিয়ের দিন ঠিক করার জন্যই প্রদীপ শ্বশুরবাড়ির দিকে আসছিলেন। কিন্তু কিছু লোক ভুল বোঝাবুঝির কারণে তাদের পিটিয়ে হত্যা করেছে।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের জন্য ভিডিও ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা।

তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক বলেন, ‘ভ্যান চোর সন্দেহে গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ