শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

বিএনপি ঘোষণা করুক কোরআনের আইন জারি করবো, তাহলে আমরা কাল থেকে বিএনপি করবো : গোলাম পরওয়ার

ডেস্ক রিপোর্ট / ১৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি ঘোষণা করুক আগামী নির্বাচনে আমরা জিতলে কোরআনের আইন জারি করবো, তাহলে আমরা কালকে থেকে বিএনপি করবো। তারা বলুক, আমরা যদি জিতে যাই কোরআন শরিয়ার আইন জারি করবো, আমরা তোমারে ভোট দেব।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে খুলনার ফুলতলা উপজেলার আটরা-গিলাতলা ইউনিয়নের ১নং ওয়ার্ড জামায়াত আয়োজিত মশিয়ালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মহিলা ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা কখনো জান্নাতের টিকিট বিক্রি করি না। এটি ডাহা মিথ্যা কথা। তবে হ্যাঁ, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে কোন পথে চলতে হবে এবং আল্লাহর রাসুল (স.) যেটা শিখিয়েছেন, সেই পথটা আমরা দেখিয়ে দিই।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, রাষ্ট্র ও জীবনকে সুখ ও শান্তিময় করতে ইসলামী অনুশাসন প্রয়োজন। রাষ্ট্রে ইসলামী আইন চালু হলে সব ধর্ম-বর্ণ-গোত্রের মানুষ সুখে-শান্তিতে থাকবে। ন্যায় ও ইনসাফের সঙ্গে দেশ পরিচালিত হবে। চাঁদাবাজি, সন্ত্রাসী, টেন্ডারবাজি, দখলদারিত্ব থাকবে না। একমাত্র ইসলামই সব মানুষের সমান অধিকার নিশ্চিত করতে পারে। ইসলাম প্রতিষ্ঠায় পুরুষের পাশাপাশি নারীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। হজরত সুমাইয়া (আ.) ছিলেন মহিলা সাহাবীদের মধ্যে প্রথম শহীদ। আম্মাজান আয়েশা (রা.) ও যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। তাই ন্যায়, ইনসাফ ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে নারীদের এগিয়ে আসতে হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ