শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

বিএনপি এখন বেহেশত ও দোজখের মাঝামাঝি আছে : রনি

ডেস্ক রিপোর্ট / ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

বিএনপি এখন বেহেশত ও দোজখের মাঝামাঝি আছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। শনিবার একটি বেসরকারি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

গোলাম মাওলা রনি বলেন, ‘কিয়ামতের দিন সবচেয়ে বেশি বিপদে তারাই পড়বেন, যারা বেহেশত ও দোজখের মাঝামাঝি থাকবেন। যারা দোজখে যাবেন তারা অবশ্যই কান্নাকাটি করবেন।

আর যারা বেহেশতে যাবেন তারা তো খুশি থাকবেন। বিএনপি এই মুহূর্তে বেহেশত ও দোজখের মাঝামাঝি আছে। কাজেই ১/১১ এর আতঙ্ক সব সময় বিএনপিকে তাড়া করছে ‘

তিনি বলেন, ‘আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। ৩৫ শতাংশ সমর্থন দলটির।

১৫ বছর একচেটিয়া ক্ষমতা ভোগ করেছে। কিন্তু রাষ্ট্র ক্ষমতা যাওয়ার পর তারা ৩০ মিনিটও দাঁড়াতে পারেনি। সব পালিয়ে গেছে। এখন পলাতকদের দলের দায়িত্ব নিয়ে পার্টি অফিসে বসতে বলবে, কেউই রাজি হবেন না।

তিনি আরো বলেন, ‘রাজনীতিতে ভয় ও সাহস ভাইরাসের মতো। যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তখন অনেকেই হুমড়ি-তুমড়ি করেন। আর ক্ষমতায় না থাকলে পুলিশের বাঁশিতেই তারা দৌড় দেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ