শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

বিএনপির স্থাপিত অভিযোগ বাক্সে জমা পড়ল নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি-দখলদারিত্বের অভিযোগ

ডেস্ক রিপোর্ট / ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

চাঁদাবাজি, দখলদারিত্ব ও নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ জানতে কুষ্টিয়ায় জেলা বিএনপির স্থাপন করা অভিযোগ বক্সে গত এক সপ্তাহে জমা পড়েছে চারটি লিখিত অভিযোগ।

বুধবার (৩০ জুলাই) দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে বক্সটি আনুষ্ঠানিকভাবে খোলা হয়। সেখানে জমা দেয়া অভিযোগগুলো পড়ে শোনান কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

জমা পড়া অভিযোগগুলো হলো- কুষ্টিয়া শহরের বড়বাজার ট্রাক শ্রমিক অফিস থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ। লালন একাডেমির সাপ্তাহিক সেবার নামে দুর্নীতি ও প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত একটি সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে আবেদন। জিয়ারখী ইউনিয়নের মঠপাড়া মাঠে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবি করে আবেদন। বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙিয়ে ধোপাপাড়া ও মধ্য মিলপাড়া কলোনীতে চাঁদা দাবির অভিযোগ, যার পেছনে ‘সাজু বাহিনী’ জড়িত বলে উল্লেখ

অভিযোগ পড়া শেষে প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ‘মানুষ এখন সাহস করে লিখিত অভিযোগ জমা দিচ্ছেন। আমরা প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করব এবং যথাযথ ব্যবস্থা নেব।’

তিনি আরও বলেন, ‘যেসব অভিযোগ আইনি পরিসরে পড়ে, সেগুলোর বিষয়ে আদালত বা আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নেবে। আর যেগুলো আমাদের দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলার আওতায় পড়ে, সেগুলোর দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি অভিযোগের বিষয়ে গণমাধ্যমকর্মীদের জানানো হবে।’

উল্লেখ্য, গত ২১ জুলাই কুষ্টিয়ায় দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ জানতে ও ব্যবস্থা নিতে কুষ্টিয়া প্রেসক্লাবের নিচতলায় ফটকের পাশে অভিযোগ বক্স স্থাপন করে জেলা বিএনপি। বক্সটি স্থাপন করেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দীন আহমেদ ও সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। দলটি জানিয়েছে, শহরের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এমন অভিযোগ বক্স বসানোর পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ