শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

বিএনপির মনোনয়ন বঞ্চিতদের এনসিপিতে যোগ দিতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আহ্বান

ডেস্ক রিপোর্ট / ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘যারা বিএনপির মনোনয়ন পাননি, তারা যদি এনসিপিতে যোগ দেন—আমরা তাদের স্বাগত জানাব।’

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিএনপির প্রার্থী তালিকায় তরুণ নেতৃত্বকে বঞ্চিত করা হয়েছে। আমরা ছাত্রদল ও যুবদলের নেতাদের আমাদের দলে স্বাগত জানাই। তারা যদি এনসিপিতে যোগ দেন, আমরা তাদের নিয়েই প্রার্থী ঘোষণা করব।’

বিএনপির প্রার্থী তালিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি আজ তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তারেক রহমান দেশে আসছেন, আমরা তাকে স্বাগত জানাই। আপসহীন নেত্রী খালেদা জিয়াকেও অভিনন্দন জানাই—তিনি তিনটি আসনে প্রার্থী হয়েছেন। আমরা জুলাই আন্দোলনের চেতনা অক্ষুণ্ন রেখে সংস্কার অব্যাহত রাখব।’

তিনি বলেন, ‘বর্তমানে আসনের লোভ দেখিয়ে ছোট দলগুলোকে প্রলুব্ধ করার চেষ্টা চলছে, যা গণতন্ত্রের সৌন্দর্য নষ্ট করছে। বহুদলীয় গণতন্ত্রকে ধ্বংস করার জন্য একটি শক্তি সক্রিয় হয়ে উঠেছে। জোট থাকলেও দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে। যদি কোনো বড় দল ছোট দলের কাছে প্রতীক বিক্রি করে, তাহলে জনগণ সেই প্রার্থীদের ভোট দেবে না।’

প্রধান উপদেষ্টার উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দলীয় মতামতের ভিত্তিতে নয়, বরং সবার অভিন্ন মতামতের ভিত্তিতেই গণভোটে যাওয়া উচিত। জুলাই সনদের আইনি ভিত্তি প্রধান উপদেষ্টা ড. ইউনূসকেই ঘোষণা করতে হবে। ছাত্র-জনতা আপনাকে বসিয়েছে—তাই আপনাকে শক্ত থাকতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ