শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

বিএনপিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ

স্থানীয় রিপোর্ট / ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিএনপিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর মহানগর যুবদল।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বৃষ্টিকে উপেক্ষা করে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এরপর টাউন হলের সামনে সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়নসহ অন্যরা।

যুবদল নেতারা বলেন, সারা দেশের একের পর এক হত্যাকান্ডের ঘটনা ঘটছে। মবের নামে বিচার বহির্ভূত কাজ করা হচ্ছে। মানুষের ব্যবসা-বাণিজ্য লুটপাট করা হচ্ছে। এরপরেও সরকারের নির্লিপ্ততায় আইন-শৃঙ্খলা বাহিনী নির্বিকার। নিষিদ্ধ ছাত্রলীগ বিভিন্ন স্থানে সক্রিয় হচ্ছে, নানা ধরণের অপকর্ম করছে। জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকারীরা গ্রেপ্তার হচ্ছে না। এসব বর্তমান সরকার ও প্রশাসনের ব্যর্থতার বহিঃপ্রকাশ।

বক্তারা আরও বলেন, সম্প্রতি একটি গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে শিষ্টাচার বর্হিভূত বক্তব্য দিচ্ছে। এরা নিজেদের পরিচয় দিতে ভয় পায়। তাই কখনো ছাত্রলীগ, কখনো ওমুক-তমুক প্লাটফর্মে ভর করে অপরাজনীতি করছে। গুপ্ত রাজনীতিকারীরা দেশের শত্রু জাতির শত্রু।

এরা নিজেদের পরিচয় দিতে ভয় পায়। তাই কখনো ছাত্রলীগ, কখনো ওমুক-তমুক প্লাটফর্মে ভর করে অপরাজনীতি করছে। গুপ্ত রাজনীতিকারীরা দেশের শত্রু জাতির শত্রু। এরা দেশের ভালো চায় না। কাউকে খুশি করতে সরকার যদি এসব ঘটনায় চুপ থাকে তাহলে ফ্যাসিবাদী ব্যবস্থা আবার কায়েম হবে। অবিলম্বে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে আমরা কঠোর আন্দোলন কর্মসূচী পালনে বাধ্য হবো।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ