শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

বাজেটে ধান–চালের উৎসে কর কমছে, অনলাইন কেনাকাটায় খরচ বাড়বে

ডেস্ক রিপোর্ট / ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সরকারের মূল লক্ষ্য। তাই এবার বেশিরভাগ পণ্যের দামই কমানো হয়েছে। জনসাধারণকে স্বস্তি দিতে ধান, চাল, গম, আলু, পাটসহ বেশকিছু নিত্যপণ্যের উৎসে কর কমিয়ে অর্ধেক করা হয়েছে। তাই এসব পণ্যের দাম কমবে। অন্যদিকে, কনভেনশন হল, নির্মাণ খাতসহ অনলাইনে কেনাকাটায় খরচ বাড়বে।

বাজেট ঘোষণা হলেই মানুষের শঙ্কা বাড়ে, কোন কোন জিনিসেরর দাম বাড়বে বা কমবে। এবার রাজস্ব বাড়ানোর পাশাপাশি ভোক্তার স্বার্থ রক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার। এতে যেমন অতি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর উৎসে কর কমানো হয়েছে, তেমনি বিভিন্ন পণ্যের ওপর শুল্ক ও মূসক বাড়ানো হয়েছে।

আগামী অর্থবছরের শুরুতেই মূল্যস্ফীতি ছয়ের ঘরে নামিয়ে আনার লক্ষ্য সরকারের। তাই বাজেটে ধান, গম, আলু, পেঁয়াজ, রসুন, মটরশুঁটি, ছোলা, মসুর ডালসহ বিভিন্ন নিত্যপণ্যের উৎসে কর ১ থেকে কমিয়ে দশমিক ৫ ভাগ করা হয়েছে। সার ও বীজের দাম কমানো হয়েছে। দাম বাড়বে না বিদ্যুতের। যা স্বস্তি দেবে সাধারণ মানুষকে।

ইন্টারনেট ব্যবহারকে সহজলভ্য করতে উৎসে কর কমিয়ে অর্ধেক করা হয়েছে। এছাড়া মোবাইল অপারেটরদের টার্নওভার কর কমানো হয়েছে।

কমার তালিকায় আছে দেশীয় স্যানিটারি ন্যাপকিন ও শিশুদের ডায়াপার। দেশীয় ব্র্যান্ডের প্যাকেটের তরল দুধের দামও কমানো হয়েছে। তবে আমদানি করা অতি প্রয়োজনীয় শিশুদের খাবার, দুগ্ধজাত পণ্যের দাম বাড়ানোর হয়েছে।

অনলাইনে কেনাকাটা করতে গেলে এখন খরচ বাড়বে। কারণ অনলাইনে পণ্য বিক্রির ওপর কমিশনের ভ্যাট হার ৫ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। কনভেনশন হলের খরচ বাড়ায় বিয়ে, অনুষ্ঠান ও সেমিনারের খরচ বাড়বে। বাড়ি-ঘর তৈরিতেও খরচ বাড়াবে। প্লাস্টিকের তৈরি গৃহস্থালির বিভিন্ন পণ্যের দাম বাড়বে।

চিকিৎসা খরচ কমানোর ইচ্ছা রয়েছে সরকারের। তাই বাজেটে হাসপাতালের বেড ও বিভিন্ন যন্ত্রাংশ, অ্যাম্বুলেন্স, ওষুধের কাঁচামালের দাম কমানো হয়েছে। দেশীয় শিল্প সুরক্ষায় মাটির ও পাতার তৈরি তৈজসপত্রের ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে।

উচ্চবিত্তদের জন্য এবারের বাজেটে খুব একটা সুখবর নেই। কারণ বিদেশি সবজি,ফল, কাজু বাদাম, শুকনা ফল, আপেল, নাশপাতি, কফি, চকলেট, পাস্তা, বিস্কুট, চিপস, জ্যাম-জেলি, জুস, সস, সিফুড, আমদানিকৃত মাছ ও মাংসের দাম বাড়বে। দাম বাড়বে অ্যালকোহল, সিগারেট ও তামাকজাত পণ্যের।

দাম বাড়ার তালিকায় আরো আছে ওটিটি সেবা, এলইডি লাইট, সব ধরনের প্রসাধনীসহ বিভিন্ন পণ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ