শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

বাংলাদেশ গড়ে তুলবে তরুণ প্রজন্ম, নেতৃত্ব দেবে এনসিপি : নাহিদ ইসলাম

স্থানীয় রিপোর্ট / ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মানুষের সমস্যা সমাধান করাই আমাদের রাজনীতি। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কাজ। জনগণই আমাদের বৈধতা। আমরা স্বৈরাচারকে হটিয়েছি নতুন করে আর স্বৈরাচারকে আসতে দেব না। বাংলাদেশ গড়ে তুলবে তরুণ প্রজন্ম, নেতৃত্ব দেবে এনসিপি।

শুক্রবার (০৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরের আজাদ মোড়ে ‘জুলাই পদযাত্রার’ পথসভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, চাঁদাবাজ, সন্ত্রাস এগুলোকে ভয় পাবেন না। আমরা প্রতিবাদ করতে শিখেছি। এটা আমাদের জারি রাখতে হবে। এটা যদি জারি না রাখেন তাহলে নতুন করে স্বৈরাচার তৈরি হবে। জাতীয় নাগরিক পার্টি এ জন্য উত্তরবঙ্গের মানুষের জন্য কাজ করে যাবে। আমাদের পদযাত্রা প্রথম শুরু করেছি উত্তরবঙ্গ থেকে।

তিনি বলেন, আগামী ৩ আগস্ট ঢাকায় বিশাল প্রোগ্রাম করব। আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং আমাদের উত্তরবঙ্গের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সনদ সেটা আমরা জাতির সামনে তুলে ধরব। আমরা যে রকম গণঅভ্যুত্থানে বিজয় লাভ করেছি আগামী সংসদেও বিজয় লাভ করব ইনশাআল্লাহ।

এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্যসচিব আকতার হোসেন। ঘোড়াঘাট উপজেলা শাখা সংগঠন প্রভাষক আব্দুল মান্নান সরকার ও কেন্দ্রীয় সংগঠক মেহরাজ শাহরিয়ার মিথুনসহ অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ