শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক রুপান্তর’ শীর্ষক রংপুরে মতবিনিময় সভা

বার্তা ডেক্সঃ / ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
oplus_2

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুরে ‘বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক রুপান্তর’ শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের আয়োজনে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নগরীর একটি হোটেল মিলনায়তনে সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, রংপুর-৩ সদর আসনের জামায়াতের প্রার্থী মাহবুবার রহমান বেলাল, ইসলামী আন্দোলনের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল, স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী, বিএনপি প্রার্থীর প্রতিনিধি ড. রোকনুজ্জামান, জেলা সুজনের সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, সাধারণ সম্পাদক নাসিমা আমিন, সাংবাদিক ফরহাদুজ্জামান ফারুক, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ অন্যরা। সভায় প্রার্থীরা ন্যায় বিচার, ঐক্য ও সংহতি, বৈষম্যহীনতা, সুশাসন, নিরাপদ ডিজিটাল স্পেস তৈরীসহ দেশকে এগিয়ে নিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তারা বলেন, বিগত সময়ে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হওয়ায় সরকার স্বৈরাচার হয়ে উঠেছিল। বিচার বিভাগ রাজনৈতিক বলয়ে থাকায় সাধারণ মানুষসহ সরকারের বিপক্ষে কথা বলা মানুষেরা ন্যায় বিচার পায়নি। তাই আগামীতে যারা সরকারে থাকবে তাদের মাধ্যমে বিচার বিভাগকে স্বাধীন করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিদ্ব›িদ্বতা হবে। কিন্তু আগামীর বাংলাদেশ গড়তে হলে ঐক্য ও সংহতি বজায় রাখতে হবে। যে বৈষম্য দূর করতে চব্বিশের অভ‚্যত্থানে এতগুলো প্রাণ ঝরে গেলো তা প্রতিষ্ঠা করতে সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের শপথ নিতে হবে। সেই সাথে প্রার্থীদের গঠনমূলক সমালোচনাসহ সহিংসতার পথ পরিহার করে একটি সুন্দর-শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ