শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

বগুড়ায় খাল থেকে মিললো ৪টি হাতবোমা

ফয়সাল হোসাইন সনি, বগুড়া  / ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

বগুড়ায় একটি খাল থেকে চারটি হাতবোমা সদৃশ গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পৌরসভার ১৫নং ওয়ার্ডের ছোটকুমিড়া ঝোপগাড়ি মার্কাজ মসজিদের পিছনের খালে।

রবিবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়রা খালে পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে সদর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারটি হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশের একটি বিশেষ দল উদ্ধার হওয়া বোমাগুলো পরীক্ষা করছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়দের দাবি, উগ্রবাদীরা হামলার উদ্দেশ্যে এসব বোমা ফেলে রেখে গেছে। তারা আরও বলেন, “আল্লাহ আমাদের বড় ধরনের বিপদ থেকে রক্ষা করেছেন। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।”

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির জানান, উদ্ধার হওয়া হাতবোমাগুলো অনেক পুরাতন। এ বিষয়ে বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে, তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ