শিরোনাম
জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত রংপুরে আন্তর্জাতিক নারী দিবসে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান বক্তাদের রংপুরে চাকরীর পরীক্ষায় জালিয়াতি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৫ জন গ্রেফতার নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসকের বিএমইউজে রংপুর বিভাগীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল আলোচনা সভা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

প্রেম নিয়ে আক্ষেপের কথা জানালেন সালমান খান

ডেস্ক রিপোর্ট / ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫

ভাইজানের ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যম, সোশ্যাল মিডিয়ায়সহ সব জায়গাতেই চলে আলোচনা। কতবার যে তার প্রেমের খবর প্রকাশিত হয়ে এর কোনো ইয়াত্তা নেই। এতসবের পরেও সালমান খান একাকী থেকে গেছেন। সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে নিজের প্রেম জীবন নিয়ে কথা বলেছেন বলিউডের এ সুপারস্টার।

সালমানের দীর্ঘ ৩৬ বছরের অভিনয় জীবন। এর মধ্যে অনেক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে এ তারকার। কিন্তু ৬০ বছর বয়সে এসেও ‘সঙ্গীহীন’ সালমান খান।

সংগীতা বিজলানি, সোমি আলি, ঐশ্বর্যা রাই, ক্যাটরিনা কইফসহ একাধিক অভিনেত্রীর সঙ্গের প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সালমান খান। কিন্তু ভাইজানের মতে, আজকের যুগ অনুযায়ী এ সংখ্যা তেমন কোনো ব্যাপার নয়। আজকের যুগে এর চেয়ে অনেক বেশি সংখ্যক সম্পর্কে জড়ায় সবাই। সে হিসেবে ভাইজান পিছিয়ে রয়েছেন।

‘সালমানের প্রেমিকা ভাগ্য ভালো’- অনুষ্ঠানে এমনটা বলেন কপিল শর্মা। এ কথা শুনে সঙ্গে সঙ্গে সালমান বলেন, ‘এটা ভুল কথা। হিসেব করলেই দেখা যাবে ৫৯ বছর বয়সী জীবনে আমার মাত্র তিন-চার জন প্রেমিকা হয়েছে। কোনো সম্পর্ক সাত-আট বছর টিকেছে। কোনোটা আবার ১২ পর্যন্তও টিকেছে। এ যুগের ছেলেমেয়েদের তুলনায় এ সংখ্যা খুবই কম। আজকাল তো ছেলে-মেয়েরা একটার পর একটা সম্পর্কে যায়। ওদের তুলনায় আমি নেহাতই পুরনোপন্থী।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ