শিরোনাম
ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রংপুরে পৃথক পৃথক কর্মসূচী পালন রংপুরে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী সবুজ গ্রেফতার রাজধানীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ রংপুর নগরীতে টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

প্রাচীণ দৈনিক দাবানলের শ্রেষ্ঠ সাংবাদিক ও সংগঠক সম্মাননা পেলেন মাজহার

ডেস্ক রিপোর্ট / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫

উত্তরাঞ্চলের প্রাচীনতম দৈনিক দাবানলের শ্রেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিক সংগঠক হিসেবে সম্মাননা পেলেন যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপনডেন্ট ও রংপুর ব্যুরোপ্রধান সরকার মাজহারুল মান্নান।

মঙ্গলবার (২৭ মে) রাতে রংপুর টাউন হলে দৈনিক দাবানলের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাকে সম্মাননা পদক তুলে দেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মুহাম্মদ শওকাত আলী।

এ সময় আইন, শিক্ষা, কৃষি বিষয়ে অবদানের জন্য সম্মাননা ছাড়াও পত্রিকাটির বিভিন্ন সেকশনে শ্রেষ্ঠদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। সরকার মাজহারুল মান্নান রংপুর রিপোর্টার্স ক্লাব ও রংপুর সাংবাদিক ইউনিয়ন আরপিইউজের সাধারণ সম্পাদক।

দাবানল সম্পাদক খন্দকার মোস্তফা সরওয়ার অনুর সভাপতিত্বে ভিসি ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ, রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আফতাব হোসেন, রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি সালেকুজ্জামান সালেক প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সময় রণাঙ্গন নামে সাপ্তাহিকের যাত্রা শুরু করেছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি মরহুম খন্দকার গোলাম মোস্তফা বাটুল। পরবর্তীতে মহাকাল হয়ে সেটি দৈনিক দাবানল হিসেবে উত্তরাঞ্চলের প্রাচীনতম পত্রিকা হিসেবে আলো ছড়াচ্ছে। ২৪-এর জুলাই বিপ্লবেও পত্রিকাটি অগ্রণী ভূমিকা পালন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ