শিরোনাম
রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

প্রতি কেজি পেঁয়াজ ৩ টাকা!

দিনাজপুর প্রতিনিধি / ৩৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
Oplus_131072

ভারত থেকে আমদানি করা পেঁয়াজ আসার পথে বৃষ্টিতে ভিজে পচে যায়। আর এসব পেঁয়াজ বন্দর থেকে আড়তে নিয়ে এসে শ্রমিক দিয়ে বাছাই করে ৩ টাকা থেকে ৪০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে হিলি স্থলবন্দরের সিপি মোড়ে অবস্থিত একটি পেঁয়াজের আড়তে গিয়ে এই দৃশ্য দেখা যায়।

এদিকে হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত ভালো মানের পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা পর্যন্ত।

পেঁয়াজ কিনতে আসা রফিক নামের একজন বলেন, আমি হিলিতে পেঁয়াজ কিনতে আসছি। ১৫০ টাকায় ১ বস্তা পেঁয়াজ কিনলাম, একটু পচা তবে এসব বাড়িতে গিয়ে বাছাই করতে হবে। বাছাই করে খাওয়ার জন্য বের হবে কিছু।

সফিকুল নামের আরও একজন ক্রেতা বলেন, আড়ত থেকে ৪০ টাকা কেজি দরে নিম্নমানের কিছু পেঁয়াজ কিনলাম। এসব বাছাই করে বাজারে বিক্রি করব। বন্দরে তো পেঁয়াজের দাম অনেক বেশি।

আড়তদার হেলাল বলেন, ভারতের বিভিন্ন রাজ্য থেকে পেঁয়াজ আমদানি হয় হিলি স্থলবন্দর দিয়ে। এসব পেঁয়াজ বাংলাদেশে আসতে প্রায় ৭ থেকে ৮ দিন সময় লাগে। আর এ সময়ের ভেতরে রোদ, ঝড়, বৃষ্টির কবলে পড়তে হয় পেঁয়াজবোঝাই ট্রাকগুলোকে। এবার কিছু পেঁয়াজের ট্রাক বৃষ্টিতে ভিজে যাওয়ায় সেই পেঁয়াজগুলো পচে গেছে। বন্দর থেকে এসব পেঁয়াজ আড়তে এনে শ্রমিক দিয়ে বাছাই নিম্নমানের ৫০ কেজি ওজনের পেঁয়াজের বস্তা ১৫০ টাকা আর তার থেকে একটু ভালো মানেরটা ৪০ টাকা কেজি দরে বিক্রি করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ