শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

পীরগঞ্জে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

তানভীর আহমাদ, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি। / ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে রংপুরের পীরগঞ্জে। মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) প্রেসক্লাব পীরগঞ্জ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান), আঞ্চলিক কার্যালয়, পীরগঞ্জ, রংপুর।

অনলাইন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত মোট ৩০ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ফলিত পুষ্টির মৌলিক ধারণা, এর বাস্তব জীবনে প্রয়োগ এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলার উপায় নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

আয়োজকরা জানান, জনগণের সুস্থ ও কর্মক্ষম জীবন নিশ্চিত করতে পুষ্টিবিষয়ক জ্ঞান ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা তাদের প্রতিবেদনে পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে সহায়ক তথ্য অন্তর্ভুক্ত করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ