রংপুরের পীরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গতকাল সোমবার (১৮ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে সদর ইউনিয়নের কিশোরগাড়ী মোড় থেকে কুমেদপুরগামী বটতলায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত যুবক মান্নান (৩২), রসুলপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে। তার কাছ থেকে ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মান্নানের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।