শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

পীরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কাঁচামাল ব্যবসায়ী নিহত।

তানভীর আহমাদ, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি। / ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

রংপুরের পীরগঞ্জ উপজেলায় গভীর রাতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন কাঁচামাল ব্যবসায়ী।

শনিবার (২৬ জুলাই) রাত আনুমানিক ১২ টার দিকে পীরগঞ্জ উপজেলা সদরের বাজার মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি ওবায়দুর রহমান অদু মিয়া (৬৫) মিলনপুর গ্রামের বাসিন্দা এবং তিনি পীরগঞ্জ উপজেলার ৯ নম্বর ইউনিয়নের নিজাম উদ্দিনের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, খালাশপীর থেকে ছেড়ে আসা একটি পালসার মোটরসাইকেল অতিরিক্ত গতিতে বাজার মোড়ে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অদু মিয়াকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর তিনি মোটরসাইকেলের সামনের দিকে আটকে গেলে সেটি সোজা গিয়ে বৈশাখী হোটেলের সামনে একটি বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খায়।

তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই মারা যান অদু মিয়া। অন্যদিকে, মোটরসাইকেল চালক জনি মিয়া (২৫) গুরুতর আহত হন। তাকে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। জনি মিয়া রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামের আনচ আলীর ছেলে।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ