শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

পীরগঞ্জে জমির কলা কাঁটাকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত।

তানভীর আহমাদ, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি / ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ৫ নম্বর মদনখালী ইউনিয়নের বড়ফলিয়া গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে গত ৩০ জুন বিকেলে।

জানা গেছে, বড়ফলিয়া গ্রামের গেন্দা শেখের পুত্র শহিদুল ইসলাম তার পৈতৃক সূত্রে প্রাপ্ত জমিতে কলা রোপণ করেন। পরবর্তীতে কলা পরিপক্ক হলে, একই গ্রামের মোজাম্মেল হকের পুত্র মনিরুল ইসলাম ওই জমির কলা কাটতে না দেওয়ার হুমকি দেন এবং ঘটনার দিন লাঠিয়াল বাহিনী নিয়ে সেখানে গিয়ে কলা কাটতে শুরু করেন।

এ সময় শহিদুল ইসলাম ও তার পুত্র সোহেল রানা বাঁধা দিলে, মনিরুল ইসলামের লোকজন তাদের বেধড়ক মারধর করে। এতে শহিদুল এবং তার পুত্র সোহেল রানা গুরুতর আহত হন।

পরে তাদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক সোহেল রানাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে তিনদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল ৩ জুলাই বিকেল ৩ টায় সোহেল রানা (২২) মৃত্যুবরণ করেন।

এদিকে জমি সংক্রান্ত এ ঘটনায় পিতা-পুত্র গুরুতর আহত হওয়ার খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার প্রধান অভিযুক্ত মনিরুল ইসলামকে গ্রেফতার করে মামলা দায়ের করে। মামলার নম্বর: ৩/২-৭-২৫ ইং।

আজ ৪ জুলাই, পূর্বে দায়েরকৃত মামলাটি হত্যার মামলায় রূপান্তর করা হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ