শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

পালিয়ে যাওয়া সাবেক ৪ এমপি-মন্ত্রীর দেখা মিলল লন্ডনে

ডেস্ক নিউজ / ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

ছাত্র-জনতার তুমুল আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিনই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ আগস্টের আগে ও পরে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী এবং এমপি-মন্ত্রীরাও পালিয়ে যান। তবে সবার তথ্য পাওয়া যাচ্ছিল না।

এবার প্রকাশ্যে দেখা গেছে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক চার এমপি-মন্ত্রীকে।

তারা হলেন- সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান।

জানা যায়, গত রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত এক কর্মী সভায় যোগ দেন তারা। লন্ডনে সাবেক চার এমপি-মন্ত্রীর উপস্থিতিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচিকে স্বাগত জানিয়ে কর্মী সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে এই চার এমপি-মন্ত্রী ছাড়াও যুক্তরাজ্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্যও দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ