শিরোনাম
ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রংপুরে পৃথক পৃথক কর্মসূচী পালন রংপুরে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী সবুজ গ্রেফতার রাজধানীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ রংপুর নগরীতে টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

পার্শ্ববর্তী দেশ থেকে হঠাৎ বলছে চাল দেবে না: অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট / ৩৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

দেশে চালের পর্যপ্ত মজুদ আছে জানিয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন,তবে পার্শ্ববর্তী দেশ থেকে হঠাৎ বলছে চাল দেবে না। এতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই আতপ চাল কেনার অনুমোদন দেয়া হয়েছে। আতপ চাল মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম থেকে আনা হতে পারে ওপেন টেন্ডারের মাধ্যমে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, সৌভাগ্যবশত সারের ক্রয়মূল্য কিছুটা কমছে, এতে স্বস্তিতে আছি।

এ সময় বাজার ব্যবস্থা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চালের দাম সাম্প্রতিক সময়ে কমেছে। সবজির দাম ঋতুর ওপর নির্ভর করে। বাজারের ক্ষেত্রে সর্বোতভাবে সাফল্য অর্জন করতে পারেনি বলে স্বীকার করছি।

তিনি আরও বলেন, যারা অর্থ পাচার করে তারা সব বুদ্ধিশুদ্ধি জানে। পাচার করা অর্থ ফিরিয়ে আনতে একটু সময় প্রয়োজন। পাচার করা অর্থ ফিরিয়ে আনার বিষয়টি কিছুটা এগিয়েছে, অনেক লিগ্যাল ফার্মের সঙ্গে আলোচনা হচ্ছে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু ফিরিয়ে আনা সম্ভব হবে। বাকিটা ফিরিয়ে আনার ক্ষেত্র প্রস্তুত করছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার যে প্রসেস চালু করেছে, নতুন সরকার তার ধারাবাহিকতা রক্ষা করতে বাধ্য। তাছাড়া এই অর্থ ফিরিয়ে আনতে পারবে না। কারণ এটা ইন্টারন্যাশনাল প্র‍্যাকটিস।

উপদেষ্টা বলেন, কিছুদিনের মধ্যে পর্যালোচনা করে জানানো যাবে কতোটুকু পাচার করা অর্থ ফেরত আনা যায়। এরমধ্যে অনেকের সম্পত্তি জব্দ করা হয়েছে, কোন কোন দেশে অ্যাকাউন্ট-পাসপোর্ট আছে সেসব তথ্যও আছে। এখন বাকি কাজ করতে কিছু সময় লাগবে।

কোনো কোনো উপদেষ্টার মন্ত্রণালয়, আসিফ মাহমুদের মন্ত্রণালয়কে বেশি বরাদ্দ দেয়া হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই প্রকল্পগুলো অনেক আগের করা; এই ১৪ মাসে হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ