শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

পাঁচ দফা দাবিতে আজ হেফাজতের মহাসমাবেশ

ডেস্ক নিউজ : / ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫

নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল এবং শাপলা ট্রাজেডিসহ আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত সকল গণহত্যার বিচারের দাবিতে আজ মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

এই সমাবেশের জন্য রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একটি বড় মঞ্চ স্থাপন করা হয়েছে। কর্মসূচিটি সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে সংগঠনটি।

শনিবার (৩ মে) ফজর নামাজের পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসা শুরু করেন। সকাল ৮টার মধ্যেই সোহরাওয়ার্দী উদ্যানে লোকারণ্য হয়ে যায়।

গতকাল শুক্রবার বিকেলে হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা সমাবেশস্থল ও মঞ্চ পরিদর্শন করেন। এ সময় তারা দেশবাসীকে শান্তিপূর্ণভাবে সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানান।

সংগঠনের পক্ষ থেকে ঢাকার বাইরের নেতাকর্মীদের জন্য তিনটি নির্দিষ্ট স্থানে একত্রিত হয়ে সমাবেশস্থলে আসার নির্দেশনা দেওয়া হয়েছে।

এই মহাসমাবেশের মাধ্যমে হেফাজতে ইসলাম তাদের প্রধান পাঁচটি দাবি তুলে ধরবে, সেগুলো হলো

১. ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গণহত্যার বিচার।

২. বহুত্ববাদের পরিবর্তে সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল।

৩. নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ও কমিশন বাতিল।

৪. ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্যোগ ও ওয়াকফ আইন বাতিল।

৫. ফিলিস্তিন দখলদার মুক্ত করার উদ্যোগ গ্রহণ করা।

এই পাঁচ দফা দাবি নিয়ে সংগঠনটির নেতারা দেশের গুরুত্বপূর্ণ জেলার মাদরাসাগুলোতে সফর করেছেন।

১২ বছর আগে ২০১৩ সালের পাঁচই মে ঢাকার শাপলা চত্বর এলাকায় মহাসমাবেশ করে প্রথম আলোচনায় উঠে এসেছিল হেফাজতে ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ