শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

পরকীয়া করতে গিয়ে গণধোলাইয়ের শিকার বিএনপি নেতা

ডেস্ক রিপোর্ট / ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরের রামগতিতে এক ডিভোর্সি নারীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্কের জেরে অনৈতিক কাজ করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন গোলাম সারোয়ার (৪৫) নামে বিএনপির এক নেতা।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে।

গণধোলাইয়ের শিকার গোলাম সারোয়ার তিন সন্তানের জনক, চরগাজী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ওই এলাকার মো. নিজাম উদ্দিনের ছেলে।

এলাকাবাসী জানান, গোলাম সারোয়ারের সঙ্গে চরগাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাকের সরদারের মেয়ে তামান্না বেগমের (২২) সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক চলেছিল। এর মধ্যে তামান্নাকে পারিবারিকভাবে বিবাহ দেওয়া হলে গোলাম সারোয়ার তাকে বিবাহ করার প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ করেন এবং ওই বিবাহ ভেঙে দিতে চাপ প্রয়োগ করেন। পরে তামান্না গোলাম সারোয়ারের প্রলোভনে পড়ে দুই মাস আগে তার স্বামীকে ডিভোর্স দেন।

এর পর গোলাম সারোয়ারের সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের জের ধরে রোববার রাত ৮টার দিকে তামান্নার বাড়িতে যান সারোয়ার। এ সময় তামান্নার জেঠার ঘরে দুজন অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। খবর পেয়ে স্থানীয়রা হাতেনাতে আটক করে গণধোলাই দেন।

এ দিকে ঘটনাস্থলে পুলিশ আসার আগই আটক গোলাম সারোয়ার ও তামান্নাকে তার লোক জোর করে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায় বলে জানান স্থানীয়রা। ঘটনাটিকে ধামাচাপা দিতে চরগাজী ইউনিয়ন বিএনপির দু’গ্রুপের মধ্যে চলছে উত্তেজনা।

এ ঘটনাকে পুঁজি করে ৩ লাখ টাকা বাণিজ্যের মাধ্যমে বিষয়টি রফাদফা করতে কাজ করছে বিএনপি কয়েকজন নেতা।

রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডাক্তার জামাল উদ্দীন বলেন, কিছুক্ষণ আগে তিনি এমন একটি সংবাদ পেয়েছেন। ঘটনা প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

রামগতি থানার ওসি মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনাকে পুঁজি করে কেউ কোন ধরনের ঝামেলা তৈরি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ