শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ঈদের পর নেপালে ২৫২ মেট্রিক টন আলু রফতানি

ডেস্ক নিউজ / ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

পবিত্র ঈদুল ফিতরের বন্ধের পর চালুর প্রথম দিনেই বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে রফতানি হয়েছে ২৫২ মেট্রিক টন এস্টারিক্স আলু। রোববার (৬ এপ্রিল) দুপুরের দিকে কয়েকটি ট্রাকে বাংলাবান্ধা স্থলবন্দর থেকে ভারতের ফুলবাড়ি স্থলবন্দর হয়ে নেপালে রফতানি করা হয় আলুগুলো।

জানা গেছে, আলু রফতানি করছে ‘থিংকস টু সাপ্লাই’ ও ‘স্বাধীন এন্টারপ্রাইজ’ নামের দুটি প্রতিষ্ঠান। এখন পর্যন্ত চলতি বছরের জানুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ২ হাজার ৫৮৩ মেট্রিক টন আলু রফতানি হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জল হোসেন।

তিনি আরও জানান, ‘থিংকস টু সাপ্লাই’ ও ‘স্বাধীন এন্টারপ্রাইজ’ নামের দুটি রফতানিকারক প্রতিষ্ঠান দিনাজপুর, পঞ্চগড় এবং ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করে নেপালে রফতানি করছে। রফতানি করা আলুর মধ্যে ‘থিংকস টু সাপ্লাই’ এর ছিল ১৪৭ মেট্রিক টন এবং ‘স্বাধীন এন্টারপ্রাই’ এর ছিল ১০৫ মেট্রিক টন আলু। রফতানি করা আলুগুলো বন্দর ইয়ার্ডে প্রবেশ করার পর নতুন করে সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার পর দুপুরে নেপালে পাঠানোর ছাড়পত্র দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ