শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

পঞ্চগড়ে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতি গ্রেপ্তার

ডেস্ক নিউজ / ৩২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ইজিবাইক চালক আল আমিনকে হত্যার পর গুমের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতি আবু মো. নোমান হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) র‌্যাবের সহযোগিতায় নীলফামারীর একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাকে পঞ্চগড় সদর থানায় নিয়ে আসে পুলিশ। সন্ধ্যার আগে তাকে আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

এ সময় আদালত চত্বরে যুবদল ও ছাত্রদলের কর্মীরা তার রিমান্ডের দাবিতে চত্বরে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে আদালত চত্বরে সোহাগ নামের এক নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় তারা। এর আগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নোমান হাসানের চাচা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মুনা তাকে দেখতে গেলে তাকেও গ্রেপ্তার করা হয়। এই দুজনকেই বিএনপি দলীয় কার্যালয় ভাঙার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানায় পুলিশ।

পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ গণমাধ্যমকে বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা সভাপতি আবু মো. নোমান হাসানকে র‌্যাবের সহযোগিতায় নীলফামারী থেকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যা ও গুমের মামলাসহ চারটি মামলার এজাহারভুক্ত আসামি নোমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ