শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

পকেট কমিটি না পেয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি পক্ষ: মিঠাপুকুরে খোড়াগাছ ইউনিয়নে বিএনপির সংবাদ সম্মেলন

মাইনুল ইসলাম, মিঠাপুকুর প্রতিনিধি : / ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের অভ্যন্তরীণ বিরোধের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। কমিটির কিছু পদধারীর বিরোধিতাকে ‘পকেট কমিটি বাস্তবায়নের ব্যর্থ চক্রান্ত’ বলে অভিহিত করা হয়।

মঙ্গলবার (২৭ মে) শেষ বিকেলে উপজেলার তালতলা বাজারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল হালিম মিয়া। তিনি বলেন, “৭১ সদস্যবিশিষ্ট একটি স্বচ্ছ, পরিশীলিত ও ত্যাগী নেতৃত্বে গঠিত কমিটি গঠনের মাধ্যমে তৃণমূলের প্রাণশক্তিকে সংগঠিত করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রাব্বানী ও সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন পাইকাড়। এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই।”

তবে কমিটির সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক জাহিরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ কয়েকজন সদস্য নতুন কমিটির বিরোধিতা করছেন বলে অভিযোগ তোলা হয়। আব্দুল হালিম বলেন, “তাদের একমাত্র দুঃখ—নিজেদের আত্মস্বীকৃত ‘পকেট কমিটি’ অনুমোদন না পাওয়ায় তারা মিথ্যা অভিযোগ ছড়িয়ে দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন।”

তিনি আরও জানান, “গত ২৫ মে তারা সংবাদ সম্মেলন করে দাবি করেন যে এই কমিটির ৩৪ জন সদস্য আওয়ামী পন্থী। এটি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিকভাবে প্ররোচিত অভিযোগ। প্রকৃতপক্ষে, তারাই ওয়ার্ডভিত্তিকভাবে মোটা অঙ্কের উৎকোচ গ্রহণের মাধ্যমে নিজেরা সুবিধাভোগী কমিটি গঠন করতে চেয়েছিলেন।”

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এই ধরনের বিভ্রান্তিমূলক কার্যকলাপে ইউনিয়ন বিএনপির অভ্যন্তরে অস্থিরতা ও বিভাজনের সৃষ্টি হচ্ছে, যা দলের সুসংগঠিত ভবিষ্যতের জন্য হুমকি।

উল্লেখযোগ্যভাবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাজেদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক লাবলু মিয়া, বিএনপি কর্মী জুয়েল মিয়া, ৭ নং ওয়ার্ড সভাপতি আঃ রাজ্জাক, দেলোয়ার হোসেন দুলু, আঃ হাকিম, বাতেন, আনিছুল, মজনু, আবুল হোসেন, সাজু, আনিস, নজরুল, গোলাম রাব্বানী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ