শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

নেতারা দেশ চালাবেন, কিন্তু পুলিশের ওপর প্রভাব বিস্তার করবেন না- সেই জায়গায় কবে যাব’

ডেস্ক রিপোর্ট / ৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

গত নভেম্বরে দায়িত্ব গ্রহণের পর প্রবল প্রতিকূলতার মধ্যে শুরু করতে হয়েছে। সেই অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। আমাকেও শুনতে হয়– উনি কি আমাদের লোক? ধারাবাহিক এটা চলে এসেছে।’

আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে গোলটেবিল বৈঠকে এ কথা বলেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। আলোচনার বিষয়বস্তু ছিল–‘বাংলাদেশ পুলিশের সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়। প্রথম আলো ও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি যৌথভাবে আলোচনা সভার আয়োজন করে।

বাহারুল আলম আরও বলেন, গত এক বছরে যেটা মনে হয়েছে, পুলিশের ও জনমানুষের যে অভিজ্ঞতা– কতটুকু ঘৃণা সঞ্চার হলে পুলিশ তার স্টেশন থেকে পালাতে হয়। গত দেড়শ’ বছরে যেটা হয়নি। গত ১৫ বছরে আমরা কীভাবে ব্যবহার হয়েছি, আমরা এর আত্ম অনুসন্ধান করি। যারা পরিচালনা করেন, রাজনৈতিক দল তারা এর থেকে বেরিয়ে যাবেন।

পুলিশ মহাপরিদর্শক বলেন, কার্যকর স্বাধীনতা আমাকে দেন। মামলা তদন্ত ও গ্রেপ্তারের ক্ষেত্রে আমার কাছে যে কোনো নির্দেশনা যেন না আসে। কীভাবে পুলিশ পরিচালিত হবে তা বইতে লেখা আছে। আমাকে ওই অনুযায়ী কাজ করতে হবে। আইনের শাসন অনুযায়ী কাজ করতে দেন। ১৮৬১ সালের পুলিশ আইনের ৩ ধারাতে পুলিশের ওপর সরকারের অসীম ক্ষমতা দেওয়া হয়েছে। এটা কাটছাট করতে হবে। নতুন পুলিশ আইনও হোক। সুখের কথা হলো– অন্তর্বর্তী সরকার এই উদ্যোগ নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ