শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ গ্রেফতার

ডেস্ক রিপোর্ট / ২৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ারুল ইসলাম মাসুদকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

এর আগে, রোববার (২২ জুন) রাত ১১টার দিকে রংপুর নগরীর কেরামতিয়া জামে মসজিদের কাছ থেকে গ্রেফতার করা হয়।

মনোয়ারুল ইসলাম মাসুদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও জয়নাল আবেদীন বাপ্পি ও মামুনুর রশিদকে হত্যার চেষ্টার অভিযোগে মামলা রয়েছে।

গত বছরের পাঁচ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে আত্মগোপনে চলে যান ছাত্রলীগের সাবেক এই কেন্দ্রীয় নেতা। তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ করে আজ (সোমবার) তাকে আদালতে পাঠানো হবে।

গ্রেফতার মাসুদ রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জগজীবন গ্রামের বাসিন্দা। তার বাবা শহিদুল ইসলাম, মা মনোয়ারা বেগম।

মনোয়ারুল ইসলাম মাসুদ বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক পদে রেখেছেন। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন এবং আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। মাসুদ সবশেষ রংপুরে পীরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে দলীয় প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ