শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চায় চীন: ফখরুল

ডেস্ক রিপোর্ট / ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫

নির্বাচিত সরকারের সঙ্গে চীন ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি বিএনপির প্রতিনিধিদলের চীন সফর নিয়ে আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল জানান, এই সফরে রোহিঙ্গা প্রত্যাবাসন, তিস্তা প্রকল্প এবং রাজনৈতিক পর্যায়ের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রাখাইন রাজ্যের নাগরিকদের নিরাপদ এবং সম্মানজনক প্রত্যাবাসনের বিষয়ে চীন আরও কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দিয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচিত সরকারের সঙ্গে নানা বিষয়ে কাজ করার আগ্রহ দেখিয়েছে তারা। এ ছাড়া বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে চীনের মনোভাব ইতিবাচক বলেও জানান মির্জা ফখরুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ