শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

নির্বাচন দাবি অপরাধ, এমন অবস্থার সৃষ্টি হয়েছে: তারেক রহমান

ডেস্ক নিউজ : / ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন নির্বাচনের দাবি করাটা যেন অপরাধ, এমন অবস্থার সৃষ্টি হয়েছে।

বিরাজনীতিকরণকে উৎসাহিত করলে গণতন্ত্রে হুমকির মুখে পড়বে মন্তব্য করে তিনি বলেন, সরকার কেন সময়ক্ষেপণ করছে এ নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হচ্ছে। তাই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। দলগুলোকে জনগণের মুখোমুখি করার উদ্যোগ অন্তর্বর্তী সরকারকে নিতে হবে।

শুক্রবার (২ মে) আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

পাঁচ আগস্টের পর নতুন করে রাজনীতিতে আসা ২৫টি দলকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আদর্শে ভিন্নতা থাকতে পারে। তবে দেশের স্বার্থে সবাই এক বলে আশা করি।

পতিত স্বৈরাচার আবারও মাথাচাড়া দিচ্ছে উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন, সংবিধান লঙ্ঘনের জন্য পতিত স্বৈরাচারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কী পদক্ষেপ নিয়েছে?

তারেক রহমান বলেন, যদি এই সরকার ব্যবস্থা না নেয়, তাহলে পরবর্তী নির্বাচিত সরকার সংবিধান লঙ্ঘনের জন্য স্বৈরাচারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

কিতাব বা পুঁথিগত সংস্কার দিয়ে ফ্যাসিবাদ তাড়ানো করা সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, রাষ্ট্র, রাজনীতির গুনগত সংস্কারে নির্বাচিত জনপ্রতিনিধি ও সরকারের দাবি জানিয়ে আসছে বিএনপি। জবাবদিহিমূলক সরকার গঠিত হলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে। দেশকে কেউ তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না।

ভবিষ্যতে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার দুঃসাহস যেন কেউ না দেখায়, সেটি হোক আজ আগামী দিনের রাজনীতির বন্দোবস্ত; যোগ করে তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ