শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

নির্বাচন আবশ্যক, তবে সংস্কার বাদ দিয়ে নয়: আখতার

ডেস্ক নিউজ : / ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

নির্বাচন অবশ্যই প্রয়োজন, তবে সেটা রাষ্ট্র সংস্কার কার্যক্রম বাদ দিয়ে নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

মঙ্গলবার (২৭ মে) জাতীয় প্রেসক্লাবে ‘গণতান্ত্রিক রূপান্তর: মৌলিক সংস্কার ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি।

এনসিপির সদস্যসচিব বলেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর কোনো প্রয়োজন নেই। নির্বাচন আবশ্যক তবে সেটা সংস্কার বাদ দিয়ে নয়।

তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে প্রধানমন্ত্রীকে যে ক্ষমতা দেয়া হয়েছে তার মধ্য থেকে সাংবিধানিক প্রক্রিয়াতেই একজন প্রধানমন্ত্রী স্বৈরাচার হওয়ার সুযোগ রয়েছে। আখতার হোসেন বলেন, যারা সরকার গঠন করে তারা যদি তাদের মনমাফিক বিচারপতি, দুদক পরিচালক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো প্রধান নিয়োগ করে; তাহলে সেই প্রতিষ্ঠানগুলো যে অর্থ প্রতিষ্ঠিত, সেই লক্ষ্যে কাজ করতে পারবে না।

’৭১ সালে জামায়াতের যে দায় রয়েছে, তা পরিষ্কার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ টি এম আজহারের মুক্তির মধ্যদিয়ে একজন ব্যক্তি বিচার পাওয়ার যে অধিকার সেটা প্রতিষ্ঠিত হয়েছে।

আখতার বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতের অমিল থাকবেই, তবে মৌলিক সংস্কারের প্রশ্নে সব রাজনৈতিক দলকে একমত হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ